2020/04/25

tabib mahmud new song

মৃত্যুবন্যা, ভয়াল প্লাবন, ভেসে গেলো লাখো প্রাণ, আমার চেতনার হুশ ফেরাতে কি তবে এলো মাহে রমজান? জানি না সেকথা, দেখিনি আমি নতুন দিনের চাঁদ আমার আকাশে এখনো আধার আর কিছু অবসাদ। হয়নি আজাদ, শিশুর অধরে বির বির রাগ শুনি আসমানী বুকে এক ফালি চাঁদ, হাজার ব্যাথার খনি জীবনে যাদের প্রতিদিন রোজা, ক্ষুধার সঙ্গে বাস মৃত্যুর সাথে এক ঘাটে যারা ওজু করে বারো যে খোকা মরিলে কুকুর ভিন্ন কাদে না একটি মন তাদের জন্য নতুন করে কি রমজান প্রয়োজন? শ্রমিকের বুকে জমাট রক্ত দেখতে পায় না কেউ অস্রু সলিলে পাক দিয়া উঠে সাত দরিয়ার ঢেউ ছোটো খোকাটার অসুখ হয়েছে মরবে মরবে ভাব এখনো যে তার পাওনা দিলোনা শহরের বাবু সাব এক ফালি চাঁদ আকাশে ফুটেছে মনেতে ফুটেনি তার মৃত পুত্রের জানাজা পরে সে করে নাই ইফতার ভূমিহীন চাষী অন্যের ক্ষেতে ফসল করেছে চাষ অভাবের সাথে পাঞ্জা লড়ে সে টিকে থাকে বারোমাস চাতাল ব্যাপারী নিয়ে যায় ধান পানির মূল্য দিয়ে তাদের কি আর কিছু আসে যায় নয়া রমজান পেয়ে। কোথায় ইমাম? কোথায় নেতা? কোথায় বাংলাদেশ চেতনার জলে সাতার কাটিয়ে হাপায়া উঠেছি বেশ চারিদিকে শুধু জীবন্ত লাশ, মৃত্যুর দিন গুনে আছে কোনো নেতা নিকটে আসিয়া মানুষের কথা শুনে? নিঙরিয়া পড়ে হাদিস কোরান মাওলানা বেশ খুব কোন আয়াতের ওজরে তুমি হে থাকো আজ নিশ্চুপ? তোতাপাখি হয়ে সবক নিয়েছে চিন্তা করেনি তাই দুর্বল বুকে হিংসা ঘুমায় গতরে শক্তি নাই তাহারি খুৎবা গিয়েছে থেমে, শুনে না আজ তা কান বুঝেনা বেকুব ইমামের দল নিজেদের অপমান নিজেকে যেজন চিনে না সেজন অধম শক্তিহীন তারি পিছু কভু কাতার বাধে না মুমিন মুত্তাকিন শোন নির্বোধ! এই দুনিয়ায় বিশ্বাসী যার নাম আমৃত্যু সেই চালিয়ে গিয়েছে শান্তির সংগ্রাম আল্লার নামে জিকির করেছো তসবির মালা গেধে সেই আল্লাকেই পারো নি রাখতে আপন মনেতে বেধে পুটলায় যার রুটি নাই সে কীভাবে করবে দান কিতাব পড়ে সে হুজুর হয়েছে হয় নাই ওসমান অন্ধ যেজন সেজন কভু কি রাস্তা দেখাতে পারে? সেইতো আজিকে নেতা হয়ে ছুটে গহীন অন্ধকারে চারিদিক কালো বেদনায় ঘেরা, জনসাধারণ মাঝে এদের ভেতরে কজন বলো সরল অংক বুঝে? আনিবে কে আজ রমজান শেষে ঈদের চাদের হাসি? মুছে দিবে যত বেদনা বুকেতে জড়ায়া কাদছে চাষি মৃত্যুবন্যা থামাবে কে আজ? আসবেন তিনি কবে সেদিন মোদের জীবনে সবার ঈদুর ফিতর হবে।

2020/02/27

picture of nutrition facts

আপেল খাওয়ার  উপকারিতা:

১.হার্ট ভালো রাখে 
২.রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
৩.ডায়াবেটিসের সমস্যা কমায়
৪. লিভার সুস্থ থাকে
৫.সাদা ঝকঝকে দাঁত
৬.গলস্টোন সারাতে সাহায্য করে
৭.ডায়ারিয়া এবং কোষ্ঠকাঠিন্য দূর করে




























2020/01/02

english writing apps for free

2019/12/12

মুসলিম বিদ্বেষী ভারতীয় বিজেপি সরকারের আরেকটি ঘৃণ্য পদক্ষেপ

সম্প্রতি ভারতীয় সরকার একটি বিতর্কিত বিলের প্রস্তাব পাশ করেছে এবং বলছে যে ধর্মীয় নিপীড়ন থেকে পালিয়ে আসা লোকদের একটি বাড়ি প্রস্তাব এটি। তবে বিরোধীরা বলছে যে, এই বিল
ধর্মনিরপেক্ষতার পরিচয়কে ক্ষুণ করবে। বিলটি ভারতীয় পার্লামেন্টের উচ্ছ কক্ষে পাশ হতে হবে। তবে এটি পাশ হলে ভারতের ইতিহাসে ৬৪ বছরের পুরনো নাগরিকত্ব বিলের ব্যাপক পরিবর্তন হবে বলে আশা করা হচ্ছে। বলা হচ্ছে এই নতুন নাগরিকত্ব বিলের অধীনে যারা ধর্মীয়ভাবে ভারতে জাতীয় ধর্মের সাথে মিল রয়েছে তারাই নাগরকিত্ব পাবে। যেমন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা নথিছাড়া নাগরিকরা নাগরিকত্ব পাবে না। তবে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও শিখ ধর্মের অনুসারী আছে তারাও নাগরিকত্ব পাবে। কিন্তু মুসলিমরা নাগরিকত্ব পাবে না। আর এর মাধ্যমেই স্পষ্ট হয়ে গেল মোদীর নেতৃত্বের বিজেপি সরকারের মুসলিম বিদ্বেষী মনোভাবের।

মুসলিম বিদ্বেষী ভারতীয় বিজেপি সরকারের আরেকটি ঘৃণ্য পদক্ষেপ
মুসলিম বিদ্বেষী ভারতীয় বিজেপি সরকারের আরেকটি ঘৃণ্য পদক্ষেপ


প্রসঙ্গত বলা যায়, ভারতীয় সরকার একে একে মুসলিমদের উপর নিপীড়নের বিভিন্ন খাত সৃষ্টি করছে। এইতো কিছুদিন আগেই, মুসলিমবিদ্বেষী এই সরকার বাবরী মসজিদ কেড়ে নেয়। এই মসজিদটি সর্বপ্রথম ১৫২৭ সালে উদ্বোধন হয় এবং ধংস করা হয় ১৯৯২ সালে । সর্বশেষ ভারতীয় সুপ্রীম র্কোটের রায়ে বিরোধীরা কোন উপযুক্ত দলিলাদি দিয়ে প্রমান করতে পারেনি যে এই মসজিদের জায়গা হিন্দুত্ববাদিদের জায়গা। যার ফলে ভারতীয় প্রধান বিচারপতি এই মর্মে রায় দেন যে, মুসলিমদের অন্যত্র মসজিদের জায়গা দিতে এবং বাবরী মসজিদ ভেঙ্গে (নাউওজুবিল্লাহ-আল্লাহই একমাত্র আল্লাহর ঘর রক্ষাকারী এবং ইনশাল্লাহ রক্ষা করবেনই) রাম মন্দির নির্মান ও  অন্যত্র মসজিদ পূনঃনির্মান করতে।
সর্বশেষ আসামের নাগরিক পুঞ্জিতেও মুসলিম ও বাংঙালিভাষীদের উপর মোদী সরকারের ব্যাপক বিদ্বেষ লক্ষ্য করা যায়। তাছাড়া প্রায়ই সময় মুসলিমদের গরুর মাংস বহন,ভক্ষণ এর অভিযোগে হত্যা করা হচ্ছে, যা আমরা অনলাইন গণমাধ্যমের কল্যানে জানতে পারি।
প্রিয় পাঠক, আপনারাই বলুন তো, পৃথিবীর কোন মুসলিম দেশে ভিনধর্মের লোকেরা নির্যাতিত, নিপীড়িত ও হত্যার স্বীকার হচ্ছে? আমরা বলব না। কারণ পৃথিবীতে একমাত্র ইসলাম ধর্মই আল্লাহ মনোনীত ধর্ম যার কারণে ইসলাম যেখানে শান্তি সেখানে।

(হে যমীনবাসী) তোমরা যমীনে ফেতনা-ফাসাদ সৃষ্টি করো না। (সূরা বাক্বারা শরীফ : শরীফ ১১,  আ’রাফ শরীফ :  শরীফ ৫২)

2019/08/29

পরিমাপ- উদাহরণ ও অনুশীলন : ১১(ক) : পঞ্চমশ্রেণী



উদাহরণ :
১১.১ দৈর্ঘ্য
১১.২ ওজন
১১.৩ আয়তন
অনুশীলনী:
১. রাজুর উচ্চতা ১.৩৪ মিটার এবং তার ভাইয়ের উচ্চতা ৯.৬ ডেসি মি.।   তাদের দুজনের ওজনের পার্থক্য কত সেন্টিমিটার।?
২. একজন দর্জির কাছে ৩৭৫ মিটার সুতির কাপড় আছে এবং তিনি এ কাপড় দিয়ে ১৫টি শার্ট  তৈরি করতে চান।   তিনি প্রতিটি শার্টের জন্য কত মিটার কাপড় ব্যবহার করতে পারবেন?
৩. রেজা প্রতি মিনিটে ৪৫ মিটার করে হাঁটেন।   মিনা প্রতি  সেকেন্ডে ৮০ সেন্টিমিটার করে হাঁটেন।   কে দ্রুত হাঁটে।?
৪. লতিফ বাজারে ৩.৫ কেজি চাল, ৮হেগ্রা সবজি ২৪০০ গ্রাম মাংশ কিনলেন।   তিনি মোট কত কেজি বাজার করলেন?
৫. একটি বইয়ের ওজন ১২৪ গ্রাম।   ৮০টি বইয়ের ওজন কত কেজি হবে?
৬. ৮জন লোকের ওজন ৪৫১.২ কেজি।   তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম?
৭. একটি বোতলে ৭৫ সেন্টিলিটার তেল ছিল ।   শান্তি ওই বোতল থেকে ১৮০ মিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে?
৮. একটি বোতলে আমের জুসের পরিমান ৩৫০ মিলি।   ২৪ টি বোতলে জুসের পরিমান কত লিটার?
৯. একটি পরিবার ৮টি ২০ লিটার খাবার পানি ব্যবহার করে।  ওই পরিবার দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি ব্যবহার করে? 

2019/05/18

পঞ্চম শ্রেণীর গণিত ৬(ক) এর থিওরিটিক্যাল প্রশ্নসমূহ ও গণিত সমাধান

অনুশীলনী ৬ (ক) 
প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমার পক্ষথেকে রইল প্রাণঢালা শুভেচ্ছা। আজ তোমাদের জন্যই আমি লিখতে বসলাম। তো আজ আমরা অনুশীলনী ৬(ক) এর থিওরিটিক্যাল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো।
##ভগ্নাংশ কত প্রকার ও কিকি?
class-five-math-lesson6-ka-theoretical-question www.magpievt.xyz  পঞ্চম শ্রেণীর গণিত ৬(ক) এর থিওরিটিক্যাল প্রশ্নসমূহ ও গণিত সমাধান

উত্তর: তিন প্রকার । যথা-১.প্রকৃত ভগ্নাংশ ২.অপ্রকৃত ভগ্নাংশ ৩.মিশ্র ভগ্নাংশ
##প্রকৃতভগ্নাংশ চেনার উপায়- প্রকৃত ভগ্নাংশের লব ছোট এবং হর বড় হবে।
##অপ্রকৃতভগ্নাংশ চেনার উপায়- অপ্রকৃত ভগ্নাংশের লব বড় এবং হর ছোট হবে।
##মিশ্রভগ্নাংশ চেনার উপায়- মিশ্রভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা থাকবে এবং একটি প্রকৃত ভগ্নাংশ থাকবে।
##কিভাবে মিশ্রভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবে?
১। হরকে পূর্ণসংখ্যা দ্বারা গুণ করে লব এর সাথে যোগ করি এবং প্রাপ্ত সংখ্যাটিকে লব হিসেবে বসাই।
২। হর একই থাকবে।

##অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে?
১। লব কে হর দ্বারা ভাগ করি।
২। ভাগফলকে পূর্ণসংখ্যা অংশে এবং ভাগশেষকে লব হিসেবে লিখি।
৩। হর একই থাকবে।

##লব ও হর একই থাকলে কোন ভগ্নাংশ হবে?
লব ও হর একই থাকলে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়।

##ভগ্নাংশকে কিভাবে ছোট থেকে বড় সাজাতে হয়?
ভগ্নাংশকে ছোট থেকে বড় সাজাতে হলে প্রথমে হরগুলোকে সমহরে রূপান্তর করতে হবে। এরপর লবগুলো বড় থেকে ছোট ক্রমান্বয়ে লিখলে ভগ্নাংশগুলো বড় থেকে ছোট ক্রমানুসারে সাজানো হয়ে যাবে।
##ভগ্নাংশকে বড়থেকে ছোট কিভাবে সাজাতে হয়?
ভগ্নাংশকে বড় থেকে ছোট সাজাতে হলে প্রথমে হরগুলোকে সমহরে রূপান্তর করতে হবে। এরপর লবগুলো ক্রমান্বয়ে ছোট থেকে বড় ক্রমানুসারে বসিয়ে দিলে  ভগ্নাংশগুলো বড়থেকে ছোট সাজানো হয়ে যাবে।

##সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ বলতে কি বুঝ?
যখন কোন ভগ্নাংশের হরগুলোকে সমভাবে প্রকাশ করতে বলা হয় তখন তাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে। সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার জন্য প্রথমে ভগ্নাংশগুলোর হরগুলোর ল.সা.গু. নির্ণয় করতে হবে। নির্ণয়কৃত ল.সা.গু. প্রত্যেকটি ভগ্নাংশের হরের স্থানে বসিয়ে দিতে হবে। এরপর উক্ত হর দিয়ে প্রশ্নে প্রদত্ত হর দ্বারা ভাগ করে যে ভাগফল পাওয়া যাবে তা দ্বারা প্রশ্নে প্রদত্ত লব কে গুণ করে সেই গুণফল ২য় লাইনের উক্তভগ্নাংশের লবের স্থানে বসিয়ে দিতে হবে। এভাবে করে যতটি ভগ্নাংশ থাকবে ততটিতে একই নিয়ম অনুসরণ করতে হবে।

##লগিষ্ঠ আকারে প্রকাশ বলতে কি বুঝ?
যখন কোন ভগ্নাংশকে লগিষ্ঠ আকারে প্রকাশ করতে বলা হয় তখন আমাদের যে নিয়ম অনুসরণ করতে হবে।
 লব ও হরের লসাগু বের করতে হবে। যেমন: লব ৪ এর ল.সা.গু. ২*২ এবং হর ৬ এর ল.সা.গু. ২*৩ । এরপর ল.সা.গু. গুলো লব ও হরের স্থানে বসিয়ে উপরে নিচে কাটাকাটি/ভাগ করতে হবে। ভাগ করার পর যা অবশিষ্ট থাকবে তাকে বলা হয় লগিষ্ঠ আকারে প্রকাশ।




2019/05/15

আরবি ভাষা শিক্ষা কোর্স এক্সক্লুসিভ পর্ব

আরবি মধ্যে বিশেষণ তালিকা-১
pronoun in arabic 3   www.magpievt.xyz



دولة - أنا زرت دولة واحدة
দাউলা-আনা জউরতুন দাউলা ওয়াহিদা
দেশ -- আমি একটি দেশ ভ্রমণ করেছি

دول- هي زارت ثلاث دول
দুয়াল--হিয়া জারাত থালাতা দুয়াল
দেশগুলো --সে তিনটি দেশ ভ্রমণ করেছে।


بحيرة  - هذه بحيرة
বুখাইরা-খাদহি বুখাইরা
লেক/হ্রদ --এটি একটি হ্রদ

بحيرات - بحيرات هذه
বুখাইরাত--হাদহি বুখাইরাত
হ্রদগুলো-- এগুলো হল হ্রদ।


لغة /لغات -نحن نتكلم لغتين
লুগাহ /লুগা’ত---নাহনু নাতাকাল্লাম লুআতাইন
ভাষা /অনেক ভাষা--আমরা দুটি ভাষায় কথা বলতে পারি


আরবি মধ্যে বিশেষণ তালিকা-২
pronoun in arabic 3   www.magpievt.xyz


إمرأة/نساء-نساء جميلات
এমরা’আ/নিসা’আ---নিসা’আ জামিলাতুন
মহিলটি/মহিলারা---মহিলারা সুন্দরর

رجل/رجال-هذا هو الرجال
রাজুল/রিজা’আল---খাদা হুআল’রিজাল
পুরুষ/পুরুষদের-এই পুরুষদের


 আরবি শব্দ: ولد   
উচ্চারণ: ওয়ালাদ
বাক্য: متألق ولد 
উচ্চারণ: muta-ali-kun walad/মেধাবী বালক
বাংলা অর্থ: -বালক / মেধাবী বালক


আরবি শব্দ: أولاد     
উচ্চারণ: awlaad /আওলাদ  
বাক্য: أولاد لطيفون
উচ্চারণ: আওলাদু লাতিফুন   
বাংলা অর্থ:বালকেরা/  ভালো ছেলে

আরবি শব্দ:بنت       
উচ্চারণ : বিনত্
বাক্য: فتاة بنت
উচ্চারণ:বিনত্ জাইয়েদা
বাংলা অর্থ: বালিকা বা মেয়ে/ ভালো মেয়ে

আরবি মধ্যে বিশেষণ তালিকা-৩
pronoun in arabic 3   www.magpievt.xyz


 আরবি শব্দ:أخت     
উচ্চারণ: উকতু  
বাক্য:هي لديها أخت واحدة
উচ্চারণ:হিয়া লাদ্ইাদা উকতু ওয়াহিদা
বাংলা অর্থ: বোন / তার একটি বোন আছে


 আরবি শব্দ: أختان
উচ্চারণ: উকতান
 বাক্য:هو لديه أختان
উচ্চারণ:হুয়া লাদাইদাহ উকতান
বাংলা অর্থ:বোন/তার দু’বোন আছে।


 আরবি শব্দ: لغات   
উচ্চারণ: লু’গাত
বাক্য: هم يتكلمون أربع لغات
উচ্চারণ: হুম ইয়াতা-কাল্লামুন আরবা লু’গাত।
বাংলা অর্থ: ভাষা / তারা চারটি ভাষায় কথা বলতে পারে


আরবি শব্দ: دول     
উচ্চারণ দু’য়াল  
বাক্য:هي زارت ثلاث دول
উচ্চারণ:হিয়া জারাত থালাতা দুয়াল 
বাংলা অর্থ: দেশ/সে তিনটি দেশ ভ্রমণ করেছে


ভাষা,জাতীয়তা এবং দেশ সম্পর্কে কিছু বাক্যে তালিকা-১ 
Daily Conversation in Arabic A list of sentences about languages, nationalities, and countries 1  www.magpievt.info



আরবি বাক্য: أنا لا أتكلم الكورية   
উচ্চারণ: আনা লা আতাকা-ল্লআম আল’কুরিয়া 
বাংলা অর্থ: আমি কোরয়িান ভাষা বলতে পারি না

 আরবি বাক্য: أنا أحب اليابانية       
উচ্চারণ:আনা উহিব আল’ইয়াবানিয়া   
বাংলা অর্থ:আমি জাপানি ভাষা পছন্দ করি।

 আরবি বাক্য: أنا أتكلم الإيطالية       
উচ্চারণ: আনা আতা’কাল্লাম আল’ইতালিয়া   
বাংলা অর্থ:আমি ইতালী ভাষা বলতে পারি


 আরবি বাক্য: أنا أريد تعلم الاسبانية     
উচ্চারণ: আনা উরিদ তালিম আর স্প্যানিয়া   
 বাংলা অর্থ: আমি স্প্যানিশ ভাষা শিখতে চাই।

 আরবি বাক্য: لغتي الأم هي الألمانية     
উচ্চারণ: লুগাতিল উম হিয়া আল আলমানিয়া     
বাংলা অর্থ: আমার মাতৃভাষা জার্মানি।





ভাষা,জাতীয়তা এবং দেশ সম্পর্কে কিছু বাক্যে তালিকা-২
Daily Conversation in Arabic A list of sentences about languages, nationalities, and countries 2  www.magpievt.info

 আরবি বাক্য: الإسبانية هي سهلة التعلم   
উচ্চারণ: আল’স্প্যানিয়া হিয়া সাহ’লাত আতা’আলউম   
বাংলা অর্থ:স্প্যানিশ ভাষা শিখতে সহজ

 আরবি বাক্য: لديه سجادة مغربية     
উচ্চারণ:লাদাইহি সাজাদা মাগ’রিবিয়া   
 বাংলা অর্থ: তার একটি মরক্কোর কম্বল আছে।

 আরবি বাক্য:لدي سيارة أمريكية سيارة     
উচ্চারণ: লাদাই’য়া স্ইায়ারা আমরি’কিয়া     
বাংলা অর্থ:আমার একটি আমেরিকান গাড়ি আছে

 আরবি বাক্য:أنا أحب الجبن الفرنس أحب-পছন্দ; الجبن-পনির     
উচ্চারণ: আনা উহিব আল’জুবন আল ফ্রান্সি   
বাংলা অর্থ:আমি ফরাসি পনির পছন্দ করি

আরবি বাক্য:أنا البنغالية   
 উচ্চারণ:আনা আল’বাঙ্গালিয়াতু   
 বাংলা অর্থ:আমি বাঙ্গালি


ভাষা,জাতীয়তা এবং দেশ সম্পর্কে কিছু বাক্যে তালিকা-৩ 
Daily Conversation in Arabic A list of sentences about languages, nationalities, and countries 3 www.magpievt.info


 আরবি বাক্য: والدي بنغالي والدي- আমার পিতা   
উচ্চারণ: ওয়ালিদি বাঙ্গালিউন   
বাংলা অর্থ:আমার বাবা একজন বাংলাদেশি


 আরবি বাক্য: زوجتي كورية   زوجتي  -জাউজাতি(স্ত্রী)     
উচ্চারণ: জাউজাতি কুরিয়া 
বাংলা অর্থ: আমার স্ত্রী কোরিয়ান

 আরবি বাক্য:هل سبق لك زيارة الهند؟ زيارة (সফর)   
উচ্চারণ:হাল সাবাকা লাক জিয়ারত আল’হিন্দ   
বাংলা অর্থ:তুমি কখনো ভারত সফর করেছ?


 আরবি বাক্য: جئت من بنغلاديش     
উচ্চারণ: জি’তু মীন বাংলাদেশ       
বাংলা অর্থ: আমি বাংলাদেশ থেকে এসেছি।

 আরবি বাক্য: أنا أعيش في بنغلاديش أعيش(ধ’ববংয-থাকি)   
উচ্চারণ:  আনা আ’ইশ ফি বাংলাদেশ     
 বাংলা অর্থ: আমি বাংলাদেশে থাকি


ভাষা,জাতীয়তা এবং দেশ সম্পর্কে কিছু বাক্যে তালিকা-৪
Daily Conversation in Arabic A list of sentences about languages, nationalities, and countries 4 www.magpievt.info
আরবি বাক্য: أريد أن أذهب إلى عمان         
উচ্চারণ:উরিদ আন আজহাব ইলা ওমানিয়া   
বাংলা অর্থ: আমি ওমান যেতে চাই


 আরবি বাক্য: لقد ولدت في بنغلاديش     
উচ্চারণ: লাকাদ্ উলিডতু ফি বাংলাদেশ   
বাংলা অর্থ:আমি বাংলাদেশে জগ্রহণ করেছি

 আরবি বাক্য: بنغلاديش بلد جميل     
উচ্চারণ: বাংলাদেশ বালাদ জা’মিইল     
বাংলা অর্থ: বাংলাদেশ একটি সুন্দর দেশ

 আরবি বাক্য:لم أراك منذ مدة       
উচ্চারণ: লাম আরাকা মুনদু মুদ্দা     
বাংলা অর্থ: অনেকদিন দেখছি না

 আরবি বাক্য: اشتقت لك     
উচ্চারণ: ইসতাক’তু লাক   
বাংলা অর্থ:তোমাকে মনে পড়ছে


ভাষা,জাতীয়তা এবং দেশ সম্পর্কে কিছু বাক্যে তালিকা-৫ 
Daily Conversation in Arabic A list of sentences about languages, nationalities, and countries 5 www.magpievt.info


 আরবি বাক্য:ما الجديد؟   
উচ্চারণ: মাল জাদিইদ?       
বাংলা অর্থ: নতুন কোন খবর আছ?

 আরবি বাক্য:لا شي جديد     
উচ্চারণ: লা’শাহ জাদিইদ     
বাংলা অর্থ: নতুন কিছুই নেই

 আরবি বাক্য:البيت بيتك     
উচ্চারণ: আল’বাইতু বাইতুক   
 বাংলা অর্থ: বাড়িতে নিজেকে তৈরি করুন!

 আরবি বাক্য: رحلة موفقة     
উচ্চারণ: রেহলা মুউয়া’ফাকা   
বাংলা অর্থ: যাত্রা শুভ হোক

 আরবি বাক্য: غرفة انت تعال     
উচ্চারণ: আনতা তা’আল গুর’ফাতুন     
বাংলা অর্থ: তুমি রুমে আস

2019/05/14

জেনে নিন আরবিতে দৈনিক ব্যবহৃত শব্দার্থ ও বাক্যাংশসমূহ

know-arabic-words-and-phrase-in-bengali-and-english

 তা’আলে(মহিলা) বেথ-  আমাদের বাড়ীতে আস
 ইউআন -  ক্ষুদার্থ
 আচহান-  তৃষ্ণাত
আনদিকম চাই মিনফাদলাক(পুরুষ)/মীনফাদলিক(মহিলা)? -  আপনকি চা পেয়েছেন, দয়া করে ?
 লা আনদিনা বেস গাওয়া-  না,আমাদের শুধু কফি আছে।
 লেইস, ইন্তি মাই শরাব চাই?-  কেন, আপনি চা পান করেন না?
 লা আহনা বেস শরাব আসিইর- না, আমরা শুধু জুস পান করি।
ওয়ায়িত/ওয়াগিত আক্কিল-  অনেক খাবার
 শিহনু গাললিত মাররা?-  মহিলাটি কি বলেছিল?
মাররা গাললিত, ইনতা মা’আকু/লা মুউক-  মহিলাটি বলেছে, তুমি নির্বোধ/তোমরা মগজ নাই

know-arabic-words-and-phrase-in-bengali-and-english

মা’আকু/লা মুউক অথবা লা দিমাগা -  ঘিলু নাই
 আ’কু মুউক- ঘিলু আছে, বুদ্ধি আছে।
ইনতা মা’আকু/লা মুউক- তোমার ঘিলু নাই।
মা’আকু/লা ওয়াকত- সময় নাই
ওয়াকত - সময়
 মা’আকু শাই/লা শাই-কিছু না
আনা ম’আকু/লা ওয়াকত আল ইউম- আজ আমার সময় নাই
ইয়েমকিন/মুমকিন, আশুপিছ আল ইউম আহাদ-  সম্ভবত, রবিবার দেখা হবে।
ভালো, মা’আকু/লা মুশকিলা-  ভালো, সমস্যা নাই
মা’আকু/লা ইস্তাকেল বা সগল-  কাজ নাই
আ’কু/ফি ইস্তাকেল/সগল আল ইউম- আজ কাজ আছে
আ’কু/ফি আক্কিল-  খাবার আছে
মা’আকু/লা আক্কিল-   খাবার নাই
know-arabic-words-and-phrase-in-bengali-and-english

 আকু/ফি ওয়েইদ/ওয়াগিত আক্কিল বিল তাহালাগিয়া-  ফ্রিজে প্রচুর খাবার আছে।
আ’কু/ফি মাই -  পানি আছে
মা’আকু/ম’ফি মাই বিল হাম্মাম-  টয়লেটে পানি নাই
আনতা তাবিন মাই?-   আপানি কি পানি পছন্দ করেন?
রো হাম্মাম-  টয়লেটে যাও
রো বিল দার কোম/রো বিল আনতা গুরফা-   আপনার রুমে যান।
আনতা/আন্তি হেলওয়া-  আপনি সুন্দর
আনতা হালু(পুরুষ)-   আপনি সুদর্শন
আন্তি মজিনা(মাররা)-  তুমি খারাপ(মহিলা)
আনতা মুজিন(রাজুল)-   আপনি খারাপ(পুরুষ)
আনতি তাবিন শামাক?-  আপনি মাছ পছন্দ করে?
know-arabic-words-and-phrase-in-bengali-and-english


লা আনা তাবিন পিৎজা-  না, আমি পিজা পছন্দ করি
আনতি তাবিন দাজাজ?-  আপনি মুরগির মাংস পছন্দ করেন?
লা আনা তাবিন লাহাম-  না, আমি মাংস পছন্দ করি
 আন্তি তাবিন লাহাম?-  আপনি মাংস পছন্দ করেন?
 আন্তি তাবিন লাহাম?-  আপনি মাংস পছন্দ করেন?
 লা আনা তাবিন সামাক-  না, আমি মাছ পছন্দ করি।
শিনু গোল?(পুরুষ)-  সে কি বলেছে?
শিনু গাল(মহিলা)-  সে কি বলেছে?
ই-আল্লা, এমশি-  আস, চল যাই
রাহাত বিল মা’থার-  বিমানবন্দরে গিয়েছিল
আন্তি মা’শুপ?-   আপনি দেখতে পারেন না?
 লেইশ এন্তি মা’শুপ?-  কেন, আপনি দেখতে পারেন না?
লা, মা’শুপ শাই-   না, কিছুই দেখতে পাচ্ছি না।
 কুল্লু আসওয়াদ, লা/মা’আকু আব’ইয়াদ-  সব কালো, এখানে সাদা নেই
 আনা মা’শুপি শাই-  আমি কিছুই দেখতে পাচ্ছি না।
কুল্লু রোহ-  সবাই গিয়েছিল

2019/05/13

আরবিতে সাধারণ কর্থাবার্তা জেনে নিন

আরবিতে সাধারণ কর্থাবার্তা জেনে নিন www.magpievt.xyz


السلام عليكم; كيف حالك؟
আসসালামু আলাইকুম, কাইফা হালুক?

আপনার উপর শান্তি বর্ষিত হোক।
=কেমন আছেন?

الحمد ﷲ /أنا بخير
আলহামদুলিল্লাহ /আনা বি খাইর

كل تمام / تمام
থামাম / কুল্লু থামাম
=ভালো / সবদিকদিয়ে ভালো(আঞ্চলিক)

شو أخبار العمل؟
শোও আকবার আল-আমাল?
=কাজ কেমন চলছে?

مع السلامة
মা’আস সালামা
=বিদায়


بعدين /في ما بعد
বাদে’ইন /ফি  মা’বা’দ
=পরে
من أين أنت /وين /أنت من فين
মীন আইনা আনতা/আনতা মীন ফিইন বা ওয়েইন
=তুমি কোথা থকেে আসছো?

ما الساعة؟ /الساعة كم؟
মাস-সাআ /আস-সাআত ক্যাম?

=এখন সময় কত?
বা এখন কয়টা বাজে?

2019/05/12

আরবিতে নাবোধক শব্দ সমূহ জেনে নিন

arabic-negative-words-and-its-meaning-in-bangla-and-english


لا يجب
আরবিতে না বোধক জেনে নিই
বাংলা ঃ উচিত না বা না করা উচিত
আরবি উচ্চারণঃ লা ইয়াজেব

لا يمكن
বাংলা ঃ কোনকিছু করতে না পারা
আরবি উচ্চারণঃ লা ইউমকিন

أبدا
বাংলা ঃ কখনো না
আরবি উচ্চারণঃ আবাদান

لم يعد
বাংলা ঃ আর নেই / আর নহে
আরবি উচ্চারণঃ লাম ইয়াউদ

لا أحد
বাংলা ঃ কেউ না / কেহ নহে
আরবি উচ্চারণঃ লা আহাদ

ليس بعد
বাংলা ঃ এখনো না / এখন না
আরবি উচ্চারণঃ লাইসা বা’আদ

لا شيء
বাংলা ঃ কিছু না
আরবি উচ্চারণঃ লা শাই

لا
বাংলা ঃ না
আরবি উচ্চারণঃ লা

2019/05/06

ওমান বিমানবন্দর লাগেজ নীতির প্রবর্তন

Oman Airports introduces new baggage policy ওমান বিমানবন্দর নতুন লাগেজ নীতি প্রবর্তন



মস্কাট: ওমান বিমানবন্দর কর্তৃপক্ষ এক  আগস্ট থেকে শুরু হওয়া মস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর, সালালাহ বিমানবন্দর এবং সোহার বিমানবন্দরে অনিয়মিত আকারের লাগেজের জন্য হ্যান্ডলিং ফি চার্জ করার সিদ্ধান্ত নিয়েছ

ওমান বিমানবন্দর থেকে একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন লাগেজ ফিটি গত বছরের সেপ্টেম্বরে নিষিদ্ধ করা লটবহরগুলির জন্য উপযুক্ত। 43 ইঞ্চি স্ক্রিন সাইজের বেশি ফ্ল্যাট প্যানেল টেলিভিশন সেট সহ সমস্ত অনিয়মিত আকৃতির লাগেজ, একটি সমতল পৃষ্ঠ ছাড়া কম্বল, কম্বল এবং দড়ি মোড়ানো প্যাকেজগুলি এই চার্জ সাপেক্ষে।

গত বছর, ওমান বিমানবন্দর যেমন লটবহর ট্রানজিট সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। এই নতুন নিয়ম অনুযায়ী, যাত্রীরা কিছু অতিরিক্ত ফি পরিশোধ করে এই ধরনের প্যাকেজ নিতে পারেন।

মস্কেট এবং সালালাহ বিমানবন্দরে সকল যাত্রীদের জন্য ব্যাগজেজ পরিষেবায় উন্নতি করতে সহায়তা করার জন্য নতুন লাগেজ নিয়ম চালু করা হয়েছে।

2019/02/06

বন্ধনী ব্যবহার করে সম্পূর্ণ ভিন্ন উত্তর পাওয়া যায় ?

coming different answer while using bracket -www.magpievt.xyz
coming different answer while using bracket -www.magpievt.xyz

বন্ধনী ব্যবহার করে সম্পূর্ণ ভিন্ন উত্তর পাওয়া যায় : (বইয়ের পৃষ্ঠা ১৩)
হিসাব করি :
১) ১২÷(২×৩)
= ১২÷৬
= ২
২) ১২÷২×৩
= ৬×৩
= ১৮

৩) {২৪-(৩×৪)}÷২
= {২৪-১২}÷২
= ১২ ÷২
= ৬

৪) ২৪-৩×৪÷২
= ২৪-৩×২
= ২৪-৬
= ১৮

বন্ধনী ব্যবহার করে নিচের বাক্যটিকে গানিতিক বাক্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি।
প্রশ্ন :
৬ টি চেয়ার ও ৪ টি টেবিলের মূল্য একত্রে ৯৫৭০ টাকা। একটি চেয়ারের মূল্য ৬২৫ টাকা হলে, একটি টেবিলের মূল্য কত?
গানিতিক বাক্য : {৯৫৭০-(৬২৫×৬)}÷৪
                         = {৯৫৭০-৩৭৫০}÷৪
                         = ৫৮২০÷৪
                         = ১৪৫৫

2019/02/05

বন্ধনীর ব্যবহার। প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষা

অনুশীলনী ৩ এর উদাহরণঃ
use of bracket -class five math lesson 3 -www.magpievt.xyz
use of bracket -class five math lesson 3 -www.magpievt.xyz
৩.১. বন্ধনীর ব্যবহার (পৃষ্ঠা ১২:)
বন্ধনী ব্যবহারের নিয়ম 
১: বাম থেকে ডানে হিসাব করি।
২: প্রথমে ভাগ তারপর গুণ এবং সর্বশেষে যোগ ও বিয়োগ করি।
বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরেরগুলো আগে গণনা করি। প্রথমে প্রথম বন্ধনী ( ), পরে দ্বিতীয় বন্ধনী { } এবং তারপর তৃতীয় বন্ধনীর [ ] কাজ করি।  

বন্ধনী ব্যবহার করে নিচের হিসাব গুলো করি। 

৩+{(১৪-১০)×(২০-১৫)+৩০}÷২৫-৪
= ৩+{৪×৫+৩০}÷২৫-৪
= ৩+{২০+৩০}÷২৫-৪
= ৩+৫০÷২৫-৪
= ৩+২-৪
= ৫-৪
= ১


১) ৬-(৫৬-৪০)÷(২×৪)+৫
= ৬-১৬÷৮+৫
= ৬-২+৫
= ১১-২
= ৯ 


২) ৭+[{৪৫÷৯+৩}×{(১২-৭)×২-৫}-১]÷১৩
= ৭+[{৫+৩}×{৫×২-৫}-১]÷১৩
= ৭+[৮×{১০-৫}-১]÷১৩
= ৭+[৮×৫-১]÷১৩
= ৭+[৪০-১]÷১৩
= ৭+৩৯÷১৩
= ৭+৩
= ১০