2019/01/16

গুণ চিহ্নের জনক ও পঞ্চম শ্রেণি অধ্যায়-১ সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্ন

william Oughtread, math free bangla class, magpietutorials, class five narrative questions
William Qughthread-A self-thought mathematicians
বন্ধুরা উইলিয়াম অগট্রেড ১৫৭৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। শিক্ষাজীবন বলতে তার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই। তিনি যা অর্জন করছেন তা নিজের গবেষণা ও মেধায় অর্জন করেছেন। এককথায় বলতে গেলে তিনি একজন স্বশিক্ষিত মানুষ। মানে যার কোন শিক্ষক ছিল না।
তার উল্লেখযোগ অর্জনগুলোর মধ্যে হল- ১. লিনিয়ার স্লাইড রুল-যেটার সাহয্যে পদার্থ বিদ্যা ও এস্ট্রনমিতে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। ২. তার লেখা বই হল: ক্লেলাভিস ম্যাথমেথিকায়ে।

নি¤ কিছু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হল।
** গুণ্য এর সূত্র কী? উ: গুণ্য = গুণফল ¸গুণক
** গুণক এর সূত্র কী? উ: গুণক = গুণফল ¸গুণ্য
**  গুণের বিপরীত রার নাম কী? উ: ভাগ
**  মোট গাণিতিক প্রতীক কয়টি? উ: ১০টি।
** গুণের কয়টি অংশ? উ: গুণের তিনটি অংশ। h_v-ক) গুণ্য খ) গুণক গ) গুণফল
** গুণফল কাকে বলে? উ: গুণ করার পর যে ফলাফল পাওয়া যায় তাকে গুণফল বলে।
** গুণ কীসের সংক্ষিপ্ত রূপ? উ: যোগের সংক্ষিপ্ত রূপ।
**  গুণকের অপর নাম কী? উ: গুণনীয়ক/উত্পাদক
**  গুণ কাকে বলে? উ: গুণ বলতে যোগের সংক্ষিপ্ত নিয়মকে বোঝায়।
**  গুণ কী ধরনের প্রক্রিয়া? উ: গুণ হলো পর্যায়ক্রমিক যোগ প্রক্রিয়া।
** গুণ কী ধরনের প্রতীক? উ: গুণ হলো প্রক্রিয়া প্রতীক।
**  গুণকে কোন্ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? উ: ‘–’ চিহ্ন দ্বারা।
**  যে কোনো সংখ্যাকে শূন্য (০) দ্বারা গুণ করলে গুণফল কত হবে? উ: শূন্য (০) ।
** গুণ্য কাকে বলে? উ: যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে।
** গুণক কাকে বলে? উ: যে সংখ্যা দ্বারা গুণ্যকে গুণ করা হয় তাকে গুণক বলে।
**  যে কোনো সংখ্যাকে ১ দ্বারা গুণ করলে গুণফল কত হবে? উ: সংখ্যাটি নিজেই।
**  গুণফল এর সূত্র কী? উ:গুণফল = গুণ্য – গুণক
**  গুণক বা গুণ্য যে কোনো একটি শূন্য হলে গুণফল কত হবে? উ: শূন্য হবে।

No comments:

Post a Comment